কমলগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও ঢেউটিন বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় সাম্প্রতিককালে ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে জিআর এর চাল এবং ৫০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জনপ্রতি ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ২ হাজার টাকা বিতরণ করা হয়।
শনিবার বিকাল সাড়ে ৩টায় পৌর মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও কাউন্সিলর মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মোঃ সেলিম আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আছলম ইকবাল মিলন। অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More



Comments are Closed