Main Menu

কোম্পানীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৮

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে ফসলি জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৮জন আহত হয়েছেন। গুরুত্বর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় দুজন মিজান ও বাশিরের শরীরে জরুরী অস্ত্রোপচার করা হয়েছে। কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়নের দরাকুলের বাশির আহমদ ও মশক গ্রামের জয়নাল গংদের মধ্যে দুগ্রামের মাঝামাঝি স্থানে শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, দরাকল ও মশক গ্রামের মধ্যস্থানে বাশির তার ফসলি জমিতে পানি তুলতে সেচের ব্যবস্থা করছিলেন কিন্তু পার্শ্ববর্তী জমির মালিক জয়নাল তার জমির উপর দিয়ে পানি নিতে বাশিরকে বাধা দেন। একপর্যায়ে উভয়পক্ষ উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় আহত হন বাশির আহমদ (৩০), মিজান (৩২), ছমরুন্নেছা (৪৫), ফারুক আহমদ (৩৫), আলিয়া বেগম (৩৫), সমছুল ইসলাম (৪২), মাহমদ আলী (৫০), তৈয়বুর রহমান (২৪) জফুর আলী (৬০)। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed