কমলগঞ্জে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাংগালিয়া বাজারে অগ্নিকান্ডে ৩টি দোকানের মালামাল পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে আগুনের সুত্রপাত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়ভাবে জানা যায়, জাংগালিয়া বাজারের মতীন ম্যানশনে ভাই ভাই ভেরাইটিজ স্টোর এ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় তারেক মিয়ার ভাই ভাই ভেরাইটিজ স্টোরের প্রায় ২ লাখ ২০ হাজার টাকার মালামাল। এ সময় পাশের সোহেল মিয়ার সজিব ভেরাইটিজ স্টোর এবং শফিক মিয়ার সবুজ ফার্মেসীতেও আগুন ছড়িয়ে পড়ে। এতে সজিব ভেরাইটিজ স্টোরের প্রায় আড়াই লাখ টাকা এবং সবুজ ফার্মেসীর প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের গতিবেগ বাড়তে থাকায় স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। সব মিলে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন।
Related News
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More



Comments are Closed