ফুলবাড়ীতে ভূঁয়া পুলিশ আটক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে হাবিবুল ইসলাম (৩৫) নামে এক ভূঁয়া পুলিশকে আটক করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ব²চারী নামক স্থানে পুলিশের পরিচয় দিয়ে লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালিয়ে নিয়ে আসার সময় তাকে আটক করা হয়।
আটক ভূঁয়া পুলিশ হাবিবুল ইসলাম পার্বতীপুর উপজেলার মোজাফ্ফর নগর গ্রামের আব্দুল লতিফের ছেলে। এই ঘটনায় ফুলবাড়ী থানার এস আই এশরাকুল বাদী হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী বলেন, ধৃত ভূঁয়া পুলিশ হাবিবুল ইসলাম দীর্ঘদিন থেকে পুলিশের পরিচয় দিয়ে কালোবাজারী ব্যবসা করে আসছিল। একই ভাবে গত শুক্রবার সন্ধ্যায় একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালিয়ে নিয়ে আসার সময় পুলিশ তাকে আটক করলে সে নিজেকে পুলিশের সদস্য বলে দাবী করেন। এ সময় তাকে থানায় নিয়ে এসে তদন্ত করে দেখা যায়, সে কোন পুলিশের সদস্য নয় এবং তার নামে ভারতীয় মালামাল পাচারের অভিযোগ রয়েছে এবং তার কাছে থাকা একটি পুলিশের ভূঁয়া পরিচয়পত্র জব্দ করা হয়।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed