Main Menu

ঈশ্বরদীতে তীব্র শীতে জনজীবন স্থবির

গোপাল অধিকারী, পাবনা প্রতিনিধি: ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত। গত শুক্রবার থেকে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। সূর্যের মুখ দেখা গেলেও রোদ্রের তীব্রতা না থাকায় শীতের তীব্রতা বেশি। গত শুক্রবার ঈশ্বরদীতে তাপমাত্রা ৭.৪ ডিগ্রী থাকলেও শনিবার তাপমাত্রা ৫.৫ ডিগ্রীতে নেমে এসেছে। তীব্র শীতের কারণে জনজীবন স্থবির হয়ে পরেছে। ভীড় জমেছে ঈশ্বরদী শীতবস্ত্র বিক্রির দোকান গুলোতে। তীব্র শীতে বিপন্ন জীবন-যাপন করছে ছিন্নমূল মানুষগুলো। তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছে ঈশ্বরদী রেলওয়েসহ বিভিন্ন স্থানে পথচারী মানুষগুলো। অনেক স্থানে তীব্র শীতের তীব্রতা মেটাতে খরকুটো দিয়ে আগুন জ্বালাতে দেখা যায়।
ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বর্তমানে ঈশ্বরদীতে মাঝারি থেকে ভারি শৈতপ্রবাহ চলছে। এই অবস্থা আরও দুই বা একদিন চলবে।
তীব্র শীতের কারণে শীতকালীন রোগের প্রকপ বেড়েছে বলে জানা যায়। ঈশ্বরদী হাসপাতালের চিকিৎসক ডা.আব্দুল বাতেন জানান,তীব্র শীতে শিশুরা কোল্ড ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া বৃদ্ধরা শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হৃদরোগ, অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভীড় জমিয়েছে।

Share





Related News

Comments are Closed