Main Menu

২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর দারুসসালাম থানার দিয়াবাড়ি এলাকার টিনসেড বাড়িতে শিশু শামীমা ও ছেলে আব্দুল্লাহকে হত্যার পর আনিকা নামে এক মা আত্মহত্যা করেছেন । মঙ্গলবার বিকেল ৩টার দিকে ২৯/১ ছোট দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

দারুস‍সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, দুই শিশু সন্তানকে হত্যার পর মা নিজেই আত্মহত্যা করেছেন। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশ ঘরের দরজা ভেঙে দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করে। আর মা আনিকার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়।

মরদেহ তিনটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed