সিলেটে নকল নবিসদের কর্মবিরতি অব্যাহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিসদের চাকুরী স্থায়ী করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে নকল নবিসদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। সোমবার বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সিলেট বিভাগ-এর উদ্যোগে নগরীর তালতলাস্থ জেলা সাব রেজিষ্ট্রারী অফিস প্রাঙ্গনে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিলেট বিভাগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সালেক আহমদ। নকল নবিস সিলেট জেলার সহ সভাপতি জয় প্রকাশ দে’র সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম এর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক এম আর বাবর মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নিজাম আল দ্বিন, অর্থ সম্পাদক জুনেদ আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার দপ্তর সম্পাদক প্রদীপ চন্দ, মুতাহের হোসেন, সৈয়দ আহমদ দুলাল, নুরুজ্জামান জাহেদ, মাহমুদ আহমদ, শাহ আজিজ, সাথি রানি দাশ, পূর্নিমা রানি দত্ত¡, রুকসানা খানম, নাসিমা আক্তার, আব্দুল মালেক, উজ্জ্বল দাশ, লিপি কাপালী প্রমুখ।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed