Main Menu

সিলেটে পৃথক দূর্ঘটনায় দুইজন নিহত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২জন।
সোমবার বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাটের বাংলাবাজারে বাসের ধাক্কায় ৬০ বছরের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে গেলেও শাহবাগ স্ট্যান্ডে জনতা বাসটি আটক করেছে। জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সড়কের বাংলাবাজারের পশ্চিম দলইরমাটি যাত্রী ছাউনি সংলগ্ন রাস্তার উপরে এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।
এদিকে একইদিন দুপুরে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউপির আমকোনা গ্রামে স্কুল ছাত্রীকে বাচাঁতে গিয়ে একটি অটোরিকসা দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। এছাড়াও ১ বৃদ্ধাসহ ২ জন আহত হয়েছেন। দুপুর ১টার দিকে আমকোনা ঈদগাহের পার্শ্ববর্তী কটলীপাড়া-বসন্তপুর রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপাররত এক স্কুল ছাত্রীকে বাচাঁতে গিয়ে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকসা নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই এক মহিলা নিহত ও ২ জন আহত হন। আয়শা বেগম (৪৫) নামের নিহত ঐ মহিলা পূর্ব আমকোনার নুর উদ্দিনের মেয়ে। এ দুর্ঘটনায় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code