Main Menu

বিয়ানীবাজারে পুত্র হন্তারক পিতার স্বীকারোক্তি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে গলায় ফাঁস লাগিয়ে আট বছরের শিশুপুত্রকে হত্যা করে প্রতিবেশিকে ফাঁসাতে চেয়েছিলেন দিনমজুর নুরুল ইসলাম (৪২)। তবে, পুলিশের বিচক্ষণতায় অবশেষে নিজেই হত্যাকারী হিসাবে চিহ্নিত হলেন। শনিবার সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুত্র হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন নুরুল।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামের একটি কলোনীতে পরিবার নিয়ে বসবাস করেন নুরুল ইসলাম। তার ২ পুত্র ও ৩ কন্যা সন্তানের মধ্যে ফাহিম আহমদ (৮) সবার ছোট। একই কলোনীতে আরও কয়েকটি পরিবার বসবাস করেন। ফাহিম প্রায়ই কলোনীর অন্য শিশুদের মারপিট করে। এ নিয়ে গত বৃহস্পতিবার আল আমিনের ছোট সন্তানকে মারধর করার অভিযোগে পুত্রের পক্ষে তাদের কাছে নুরুল ইসলাম ক্ষমা চান। এ ঘটনায় প্রতিবেশিদের উপর নুরুল প্রতিশোধ পরায়ন হয়ে উঠেন। তিনি পুত্র ফাহিমকে হত্যা করে আল আমিনকে আসামী বানানোর হিং¯্র নেশায় মেতে উঠেন।
এক পর্যায়ে গত শুক্রবার সকাল ৭টায় কলোনীর পাশে মৎস্য খামারের খাদ্য রাখার ঘরে শিশুপুত্র ফাহিমকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন নুরুল। এরপর প্রতিবেশীরা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ফাহিম আহমদের (৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ সময় সন্দেহ হলে পুলিশ ফাহিমের বাবা নুরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে ঐদিন রাতে নুরুল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, ‘শুক্রবার সকালে চায়ের দোকানে নিয়ে ফাহিমকে রুটি খাওয়াই। সেখান থেকে ফিরে কলোনীর পাশের ঘরে রশি দিয়ে ফাঁস দিয়ে ফাহিমকে হত্যা করি এবং মেশিনের সাথে লাশ ঝুলিয়ে রাখি।’
এ ঘটনায় পুত্র হন্তারক নুরুলের স্ত্রী রুজিনা বেগম স্বামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ২, তারিখ ০২/১২/২০১৬ ইংরেজি।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দে’র আদালতে শনিবার পুত্র হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন নুরুল ইসলাম। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, শিশুপুত্র ফাহিম হন্তারক নুরুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সারাকোনা গ্রামে। তিনি দীর্ঘ ১০ বছর থেকে বিয়ানীবাজারে বসবাস করে দিনমজুরের কাজ করছেন।

Share





Related News

Comments are Closed