Main Menu

নারী পুলিশকে যৌন হয়রানীর দায়ে বখাটে শ্রীঘরে

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: নারী পুলিশ সদস্যকে যৌন হয়রানীর দায়ে সুনামগঞ্জে এক বখাটে যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শ্রীঘরে (জেল হাজতে) পাঠনো হয়েছে। তার নাম তোহা আহমেদ(২৪)। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাঠইর ইউনিয়নের জিবধারা গ্রামের মমিনুর রহমানের ছেলে।
জানা গেছে, সুনামগঞ্জ পুলিশ লাইনের এক নারী পুলিশ সদস্য পৌর শহরের বক পয়েন্টে শনিবার দুপুরে কর্তব্যপালন করছিলেন। এসময় বখাটে তোহা তার অপর এক সহযোগীকে নিয়ে রিক্সায় চরে যাবার পথে ওই নারী পুলিশের উদ্দেশ্যে অশালীন ও অশোভন বক্তব্য, আপক্তিকর শারীরিক অঙ্গভঙ্গি করে আচাঁরের প্যাকেট ছুঁড়ে মারে। অতঃপর পার্শ্বে টহলরত অন্যান্য পুলিশ সদস্যরা ধাওয়া করলে তোহা পুলিশের জালে ধরা পড়ে যায়। এক পর্যায়ে তোহার অপর সহযোগী প্রাণ পণে দৌড়ে পালিয়ে গিয়ে কোন রকমে রক্ষা পায়।
এদিকে ধৃত তোহা আহমেদ কে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবীর আদালতে শনিবার রাতে হাজির করা হলে তিনি তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।
সদর মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী রাতে এ প্রতিবেদককে বলেন, ভ্রাম্যমান আদালত সাজা প্রদানের পর রাতেই তোহাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed