বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে ৫ পুলিশসহ নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য। শনিবার দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল শাজাহান, আলমগীর, শ্যামল এবং পুলিশের বেতার বিভাগের শামসুল ও সোহেল। নিহত ট্রাক চালক ও বাবুর্চির নাম-পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় আহত তিনজন হলেন—উপপরিদর্শক (এসআই) মইনুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল ও কনস্টেবল মনোয়ার। তাঁদের মধ্যে এসআই মইনুলের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাল আনতে কুড়িগ্রাম থেকে একটি ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন আট পুলিশ সদস্য। ওই ট্রাকে তাঁদের সঙ্গে চালক ও একজন বাবুর্চি ছিলেন।
ট্রাকটি বগুড়ার শেরপুরের মহিপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী সিমেন্টবোঝাই অপর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাকে থাকা চার পুলিশ সদস্য নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত বাকি ছয়জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। এক ট্রাকের সাতজনের মৃত্যু হলেও অপর ট্রাকে থাকা চালক কিংবা সহকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed