Main Menu

ফুলবাড়ীতে কালিপুজা মেলায় পাঠা বলি অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবারের ন্যায় এবারো গত ৫দিন শেকে শুরু হয়েছে ঐতিহাসিক কালিপুজা মেলা ।
ফুলবাড়ী পৌর বাজারের কেন্দ্রিয় কালিবাড়ী মন্দির প্রাঙ্গনে এই মেলা বসেছে।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয পাঠা বলি। দুর-দরান্ত থেকে ভক্তরা পাঠা নিয়ে আসে বলি দেয়ার জন্য।
মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে আসা কালি দর্শনে ভক্তবৃন্দের উপচেপড়া ভিড়, মন্দিরের মাঝেই চলছে পাঠা বলি। এছাড়া মন্দির প্রাঙ্গন জুড়ে বসেছে বিভিন্ন প্রসাধনী, শিশু খেলনা ও মিষ্টান্নের দোকান। পুজা উৎযাপন কমিটি বলছে এই মেলাটি ফুলবাড়ীর ঐতিহ্যবাহী মেলা ও তাদের পরমপরা থেকে হয়ে আসছে। এবারো বসেছে, আগামী ১৫দিন পর্যন্ত চলবে এই মেলা। এই মেলায় শুধু ফুলবাড়ীর নয়, আশ-পাশ উপজেলা থেকেও দর্শনার্থীরা আসে কালি দর্শনের জন্য।

Share





Related News

Comments are Closed