Main Menu

সিলেটে জাসদ’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জঙ্গি নির্মূল, জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচার, দূর্নীতি ও বৈষম্যের অবসান এবং সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ নির্মাণ কর, এই দাবীতে স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সংগ্রামের অগ্রসৈনিকদের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৩১ অক্টোবর সোমবার বেলা ১২টায় জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিটি পয়েন্ট হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যের শুরুতে জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাসদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবদি গণতন্ত্র ও সামাজতন্ত্রের সংগ্রামে আত্মদানকারীদের অন্যতম শহীদ কর্ণেল আবু তাহের বীর উত্তম, জাতীয় বীর শহীদ কাজী আরেফ আহমদ, শহীদ সিদ্দিক মাষ্টার, শহীদ স্বপন কুমার চৌধুরী, শহীদ এডভোকেট মোশারফ হোসেন, শহীদ শাহজাহান সিরাজ, শহীদ ডা. সামসুল আলম মিলন, শহীদ মুনির ই কিবরিয়া চৌধুরী, শহীদ তপন জ্যোতি দে, শহীদ এনামুল হক জুয়েল, জাসদ এর প্রতিষ্ঠাতাদের অন্যতম প্রয়াত নেতা সৈয়দ জাফর সাজ্জাদ, ডা, আখলাকুর রহমান, আখতার আহমদ সহ হাজারো শহীদ এবং প্রয়াত নেতৃবৃন্দকে।
সমাবেশে জননেতা লোকমান আহমদ বলেন, জঙ্গি এবং জঙ্গি-সঙ্গীদের নির্মূল করার মধ্য দিয়েই জাসদ তার অভিষ্ঠ লক্ষ্য সামজতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে। জাসদ প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবদী চুল পরিমান বিচ্যুত হয়নি এবং ভবিষ্যতেও বিচ্যুত হবে না। নানা চড়াই উৎড়াই পেড়িয়ে জাসদ তার সকিয়তা বজায় রেখে এগিয়ে চলেছে এবং অভিষ্ঠ লক্ষ্যে পৌছার মধ্য দিয়েই সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবে এবং শ্রমজীবী-কর্মজীবী-মেহনতী জনতার মুক্তি আনবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় সদস্য শামীম আখতার, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, জেলা জাসদ সাধারণ সম্পাদক কে.এ.কিবরিয়া চৌধুরী, জাতীয় কমিটির সদস্য মজির উদ্দিন আনসার, মহানগর জাসদ নেতা মহি উদ্দিন চৌধুরী, মাহবুব এলাহী, সৈয়দ আনসার আলী, রুমায়ুন সিদ্দিকী, জেলা জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, দপ্তর সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন, সাংস্কৃতিক সম্পাদক রাকেশ ভট্টাচার্য্য, টুকের বাজার ইউনিয়ন পরিষদ সদস্য জাসদ নেতা ফরিদ মিয়া, জেলা জাসদ নেতা শমশের আলম, মুকুল আহমদ পুতুল, আলতাফ উদ্দিন, স্বপন বর্মণ, হুমায়ুন কবীর প্রমূখ।

Share





Related News

Comments are Closed