ফুলবাড়ীতে শিশু ধর্ষনের অভিযোগে যুবক আটক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু ধর্ষনের অভিযোগে এলিন সরকার (২০) নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।
গত রোববার সন্ধায় ফুলবাড়ী বাজার থেকে তাকে আটক করা হয়। আটক এলিন সরকার উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ছায়বর রহমানের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী বলেন, গত ২৭ অক্টোবর বিকেলে বখাটে যুবক এলিন ৬ বছরের একটি শিশুকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্ঠা করে, এসময় শিশুটির আর্তচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে শিশুটিকে রেখে পালিয়ে যায় এলিন।
এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে গত রোববার ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিন সন্ধায় ফুলবাড়ী বাজার থেকে এলিন সরকারকে আটক করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed