খামার করে নিজের পায়ে দাড়ালেন পরতাব আলী
মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: নিজের পায়ে দাড়ানোর স্বপ্ন ছোট বেলা থেকেই। অন্যের হাতের দিকে তাকানো লজ্জা বলেই মনে করেন। অলসতা নেই বললেই চলে। পরিশ্রমকে পুজিঁ করে ধীরে ধীরে তিনি প্রতিটি কাজে সফল হয়েছেন। এই ইচ্ছা আর শক্তিকে কাজে লাগিয়েই একের পর এক সফলতার মুখ দেখছেন সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের সেনারগাঁও গ্রামের মো. পরতাব আলী।
পরতাব আলী ছোট বেলা থেকেই কৃষি কাজের সঙ্গে জড়িত। এক সময় ভাল পরামর্শ না পাওয়ায় কোন রকমভাবে চলতেন। বর্তমানে ৫-৭ বছর ধরে কৃষি অফিসের পরামর্শে পরতাব আলী সফলতা দেখছেন প্রতিটি কাজে।
এখন পরতাব আলী নিজ বাড়িতে গরু, মাছ ও হাঁসের খামার করে সফল হয়েছেন। হাঁসের খামার করে প্রতিদিন ২শত ডিম বিক্রি করে প্রায় ৯শত টাকা আয় করছেন। সব খরছ বাদ দিয়ে এই আয় হচ্ছে পরতাব আলীর। স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে নিয়ে পরতাব আলীর সংসার চলছে সুখেই। ছেলে-মেয়ের পড়ালেখার খরচসহ সংসার চালিয়ে যাচ্ছেন স্বাচ্ছন্দেই।
গত বুধবার (২৬ অক্টোবর) বিকেলে পরতাব আলীর বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাঁসের খামারে কাজ করছেন। বাড়ির পাশে রয়েছে পরতাল আলীর দুটি পুকুর। এই পুকুর দুটিতে করেছেন মাছের চাষ। রয়েছে গরুর খামার। হাওরে ফলিয়েছেন ধান। এসব দেখে মনে হয়েছে তিনি পরিকল্পিত ও কারো পরামর্শে গড়ে তুলেছেন খামার।
মো. পরতাব আলী বলেন, আমি নিজের পায়ে দাড়িয়েছি। এতে খুব আনন্দিত। আমি আল্লাহর শোকরিয়া আদায় করছি। তিনি বলেন, আমার মাছ, গরু, হাঁসের খামার আছে এগুলোই আমার সব। ধান তো বলাই লাগে না। পরতাব আলী গর্ব করে বলেন, ১ লাখ ২৫ হাজার টাকার হাঁস কিনে মাত্র ৬ মাসে তিনি অনেক সফল হয়েছেন। মুল পুঁজি থেকে ২৫০টি হাঁস প্রতি ১শত হাঁস সাড়ে ২২ হাজার টাকা দামে বিক্রি করেছেন। বর্তমানে ওই খামারে ৩২৪টি হাঁস আছে। এদের মধ্যে ১৬০টি হাঁস ৬ মাস ধরে ডিম দিচ্ছে। প্রতিদিন প্রায় ১৬-১৭ শত টাকার ডিম বিক্রি করেন। এতে সব খরচ বাদে পরতাব আলীর আয় হয় প্রায় ৯শত টাকা।
পরতাব আলী বলেন, পরিকল্পিতভাবে খামার করলে কোন দিন ক্ষতি হবে না। লাভ হবেই। তিনি বলেন, ডিম, মাছ, ধান পরিবারের জন্য ক্রয় করা লাগেনা। এতে পরিবারের অনেক টাকা আয় হয়। এক সময় খুব কষ্ট করে চললেও বর্তমানে আর কষ্ট করা লাগে না। পরিশ্রমে সুখ হয় আমি বিশ্বাস করি। কোন মানুষ পরিশ্রম করলে তার সুখ হবে ইনশাআল্লাহ। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষির জন্য সহযোগিতা, পরামর্শের জন্য একজন কৃষক আটকাতে পারেনা।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed