ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃস্টে দুই শ্রমিকের মৃত্যু
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নম ব্রহ্মন (২৭) ও সুব্রত ব্রহ্মন (২৫) নামে দুই নির্মাণ শ্রমিকের মুত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামের একরামুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে। নম বহ্মন মধুপুর গ্রামের নুনু বহ্মনের ছেলে ও সুব্রতর বাড়ি আজেরামপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একরামুল হক বাড়িতে নির্মাণ কাজে যোগ দেয় ওই দুই শ্রমিক। এক পর্যায়ে বাড়ির ছাদে থাকা পানির ট্যাঙ্ক সরাতে গিয়ে নম ব্রহ্মন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে সুব্রতও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed