সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতী ধর্ষন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমার কামাল বাজারের পুরানগাঁওয়ে এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ যুবতী সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেছেন। মামলা নং- ৪৮৫/২০১৬।
জানা যায়, সিলেট নগরীর টিলাগড় শাপলাবাগ এলাকার ৩নং রোডের মৃত হাসান ইয়ার খানের মেয়ে জুবেরা আক্তারকে দক্ষিন সুরমার কামাল বাজারের পুরানগাঁও গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে কাতার প্রবাসী ফারুক মিয়া (৩৮) বিয়ের প্রলোভন দেখিয়ে দুইবার ধর্ষন করে। ফলে প্রথমবার ফারুক জুবেরা আক্তারের গর্ভপাত ঘটায় এবং ২য় বার জুবেরা আক্তার একটি পুত্র সন্তান জন্ম দিলেও পরে মারা যায়।
মামলার বিবরনে জানা যায়, জুবেরা আক্তারের ভাবি শেলি বেগম ফারুক মিয়ার কলোনীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। জুবেরা আক্তার তার ভাবির বাসায় বিগত ১২/০৯/২০১১ সালে বেড়াতে গেলে কলোনীর মালিক ফারুক মিয়ার নজরে পড়ে। ফারুক মিয়া জুবেরা আক্তারের ভাবী শেলি বেগমের বাসায় আসা যাওয়া শুরু করে এবং জুবেরা আক্তারকে বিয়ের প্রস্তাব দেয়। চতুর ফারুকের কথায় সহজ-সরল জুবেরা আক্তার তার কলোনীর একটি রুমে যায়। সেখানে ফারুক জুবেরা আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। এ ঘটনায় জুবেরা আক্তার গর্ভবতি হয়ে পড়লে ফারুক মিয়া তাকে গর্ভপাত ঘটায়। পরে আবারো বিয়ে করবে বলে নানা লোভ দেখিয়ে জুবেরা আক্তারকে ২য়বার ধর্ষন করে ফারুক মিয়া। ফলে জুবেরা আক্তার ফের গর্ভবতি হয়ে পড়ে। পরে তার একটি পুত্র সন্তান জন্ম হয়। কয়েকদিন পর তার পুত্র সন্তান মারা যায়। এরপর থেকে ফারুক মিয়া জুবেরা আক্তারের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। তার মোবাইল ফোনের নাম্বারও সে পাল্টে ফেলে। এক পর্যায়ে জুবেরা আক্তার ফারুক মিয়াকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে ফারুক মিয়া জুবেরা আক্তারকে কিছু টাকা নিয়ে তাকে ভুলে যাওয়ার জন্য বলে। জুবেরা আক্তার কোন উপায়ন্তর না দেখে গত ১৯ সেপ্টেম্বর সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেছেন। মামলা নং- ৪৮৫/২০১৬।
এ ব্যাপারে দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আদালতে দায়ের করা মামলা আমার থানায় এসেছে। আমি মামলাটি তদন্তের জন্য এসআই কামরুজ্জামানকে দিয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা আদালতে প্রতিবেদন পেশ করব।
Related News
আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রায় দুই হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে শিশু হত্যা ও নিখোঁজ সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি কুমিল্লায় নিখোঁজেরRead More
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাRead More



Comments are Closed