ভারতীয় ভিসা না পেয়ে আত্মহত্যা!
রাজশাহী থেকে হাবিব জুয়েল : ভিসা করতে রাজশাহীতে এসে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সাবেক এক সরকারী কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর বর্ণালীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তার নাম এরশাদ আলী রবু (৬০)। তিনি খাদ্য মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।
রবু গোদাগাড়ীর লোলিত নগর এলাকার মারকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আমির আলী ছেলে। গত তিন মাস আগে তিনি নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় একটি বাসা ভাড়া করে ছিলেন।
তবে ভিসা না পেয়ে রবু আত্মহত্যা করতে পারেন বলেও ধারণা করছেন অনেকেই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি রাজশাহী স্টেশনে আসছিল। এসময় নগরীর বর্ণালীর মোড় এলাকায় রেলক্রসিং এলাকায় দাঁড়িয়ে ছিলেন রবু। ট্রেনটি বর্ণালী মোড় রেলক্রসিং-এর কাছাকাছি আসামাত্র রবু রেললাইনে মাথা রেখে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন। তবে ট্রেনটি এসে তাকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে ছেঁছড়ে নিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রবু মারা যান।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed