Main Menu

সুনামগঞ্জে আবৃত্তি সন্ধ্যায় কবিতা পাঠের আসর

সুনামগঞ্জ প্রতিনিধি: সাহিত্য সভার আয়োজনে সুনামগঞ্জ পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আবৃত্তি সন্ধ্যায় কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
সাহিত্য সভার সভাপতি কবি ও জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলামের কবিতা পাঠের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় কবিতা পাঠের আসর শুরু হয়। এরপর একে একে কবিতা আবৃক্তি করেন মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাডভোকেট মো. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস, রুনা লেইস প্রমুখ।
আবৃক্তি সন্ধায় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট স্বপন কুমার দেব, নারীনেত্রী শীলা রায়, লেখক সুখেন্দু সেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আডভোকেট শামছুল আবেদীন সহ শহরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed