গোলাপগঞ্জে জাল নোটসহ আটক ৩
জাকারিয়া তালুকদার: সিলেটের গোলাপগঞ্জ থেকে ১২ হাজার টাকার জাল নোটসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হচ্ছে- উপজেলার ডামপাল গ্রামের গৌছ মিয়া (৫০), ফাজিলপুর গ্রামের নিজাম উদ্দিন (৩০) ও মোবেল আহমদ (৪০)।
গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এসএম আল মামুন এর তত্ত্বাবধানে শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ থানার রানাপিং বাজারে অভিযান চালান। অভিযানকালে ১২টি এক হাজার টাকার জাল নোট ও নোট তৈরীর সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed