এটিএম বুথ থেকে মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে আব্দুল হক (৪৫) নামে এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেল ৩টায় ব্যাংকের প্রধান শাখার এটিএম বুথ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি শহরের পৌর এলাকার উমেদনগর গ্রামের আতাউর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর ধরে হবিগঞ্জ শহরের পূবালী ব্যাংকের প্রধান শাখার এটিএম বুথে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুল হক। রোববার সকালেও তিনি কাজে আসেন। বিকেল ৩টার দিকে এটিএম বুথের পেছনে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ধারণা করা হচ্ছে, সকাল ১০টার পরে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না, এটা হত্যা নাকি অন্য কিছু। এদিকে এটিএম বুথের ক্ষতির কোন আলামত পাওয়া যায়নি।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed