শহীদ কাদরী ও তাঁর কবিতা শীর্ষক আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শহীদ কাদরী ও তাঁর কবিতা শীর্ষক আলোচনা সভা ও সাহিত্য আড্ডা সোমবার বিকালে বাংলাদেশ কবি সভা সিলেট জেলার আয়োজনে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হয়।
লুৎফুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি মাজেদ আহমদ চঞ্চল এর সভাপতিত্বে ও বাংলাদেশ কবি সভা সিলেট শাখার সভাপতি কবি সিদ্দিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.কে.এম মাজহারুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গল্পকার সেলিম আউয়াল, কবি ও গবেষক মুখা আল হাফিজ, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবিব, কবি মোঃ মনজুরুল হায়দার সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কবি সভা সিলেট শাখার সহ সভাপতি কবি বিনেয়ামিন রাসেল, সাধারণ সম্পাদক কবি সৈয়দ আছলাম হোসেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদা রাজা চৌধুরী, কবি এখলাছুর রহমান, কবি আলেয়া রহমান, শিক্ষাবীদ কবি কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ, গবেষক এম. শহিদুজ্জামান চৌধুরী, লেখক ও কলামিস্ট জাহাঙ্গীর হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তারেক মনোওয়ার।
বক্তারা বলেন, বিশ্বে যুগে যুগে বিভিন্ন দেশে অনেক লেখক ও গবেষক জন্ম নিয়েছেন। তাঁরা সকলেই তাদের নানা গুণে গুণান্বিত ছিলেন। কিন্তু শহীদ কাদরী এর মত হৃদয়বান ও সুজ্ঞানের অধিকারী লোক খুবই কম। তিনি কলমের মাধ্যমে সমাজের দু:খ, দুর্দশার চিত্র তুলে ধরেছেন। কবিতা ও গল্পের মাধ্যমে আনন্দ দিয়েছেন পাঠকদের। শত্রু-মিত্র নির্বিশেষে তাঁর দ্বারা কোনো না কোনোভাবে উপকৃত হয়নি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তাঁর লেখনীর কেন্দ্রবিন্দুতে ছিল দেশ ও মানবপ্রেম এবং সমাজের অবহেলিত মানুষ।
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed