Main Menu

সুনামগঞ্জে ভারতীয় মদ ও বাঁশের চালান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবি পৃথক অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মদ, কাঠ ও বাঁশের চালান আটক করেছে।
সীমান্তের বিভিন্ন এলাকা থেকে পৃথক ৪টি অভিযানে মদ সহ চোরাই মালামাল আটক করতে পারলেও এসব চোরাচালানের সাথে জড়িত কাউকেই আটক করতে পারেনি বিজিবি।
ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, জেলার সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবির একটি টহল দল সোমবার সামাদ নগর এলাকা থেকে ৩৩.৯৪ ঘনফুট ভারতীয় গোলকাঠের একটি চালান আটক করেছে। একই বিওপির বিজিবির অপর একটি টহল দল রংপুর নামক এলাকা থেকে রবিবার রাতে ৫৩ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতলের আরেকটি চালান আটক করে।
অপরদিকে দোয়ারাবাজার বাজার উপজেলার বোগলাবাজার বিওপির বিজিবির একটি টহল দল সোমবার ইদুকোনা নামক এলাকার চিরাই নদীর নৌ-পথে বিনা শুল্কে নিয়ে আসা ৪ হাজার ১শ পিস ডুলো বাঁশের একটি চালান আটক করে। একই উপজেলার মাঠগাঁও বিওপির বিজিবির অপর একটি টহল দল রবিবার রাতে ৩১ ঘনফুট ভারতীয় গোলকাঠের আরেকটি চালান আটক করে।
আটককৃত মদ, কাঠ ও বাঁশের মুল্য ৫ লাখ ৩ হাজার ২৬০ টাকা।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি জানান ,বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উপরোক্ত ভারতীয় মদ, গোলকাঠ ও বাঁশের চালান ফেলে পালিয়ে যায়, যে কারনে এসব চোরাচারলানের সাথে জড়িত কাউকেই আটক করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed