হবিগঞ্জে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে যমজ দুই শিশুসহ ৪ শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল গ্রামের মৌলদ মিয়ার ছেলে রুকন মিয়া (৮), শহরের শায়েস্তানগর এলাকার বাবুল মিয়ার মেয়ে তানিয়া আক্তার (১২) এবং নবীগঞ্জ উপজেলার গন্ধ্যা ছালামতপুরের বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা বিলাল মিয়ার যমজ দুই মেয়ে আড়াই বছর বয়সী মারুফা বেগম ও মারিয়া বেগম।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বৃষ্টির সময় রুকন তার বাড়িতে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। রুকন স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
এদিকে একই সময়ে শহরের শায়েস্তানগর এলাকার আলী ইদ্রিছের মেয়ে তানিয়া আক্তার হাইস্কুলের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
অপরদিকে নবীগঞ্জ উপজেলার গন্ধ্যা ছালামতপুরের বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা বিলাল মিয়ার যমজ দুই মেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খুঁজাখুঁজি করেও আর তাদেরকে পাওয়া যায়নি। পরে সন্ধ্যা ৬টার দিকে তাদের লাশ পুকুরে ভেসে উঠে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed