Main Menu

সিলেটে জামায়াতের হরতাল চলছে

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে বুধবার দলটির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
সকাল ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত হরতালে সিলেট মহানগরীর কোথাও কোন পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই নগরীর রাস্তায় প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা গেছে। নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, কদমতলী, টিলাগড়, সুবিদবাজার, শেখঘাটসহ সব এলাকায় যান চলাচল স্বাভাবিক দিনের মতোই দেখা গেছে। সকাল ১০টা থেকেই খুলেছে দোকানপাট।
তবে জননিরাপত্তা ও যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর মোড়ে মোড়ে ও গরুত্বপূর্ণস্থানে আইনশৃংখলারক্ষাকারী সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code