তাহিরপুর সীমান্তে ৪ লাখ ভারতীয় রুপিসহ আটক ১
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির টহল দল তাহিরপুর সীমান্তের বীরেন্দ্রনগর এলাকা থেকে ৪ লাখ ভারতীয় রুপী সহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে।
আটক হুন্ডি ব্যবসায়ীর নাম মোশারফ হোসেন (৩০) । সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের রতনপুর গ্রামের কাজি আবদুল কাদিরের ছেলে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি জানান, উপজেলার বীরেদ্রনগর কোম্পানী হেডকোয়ার্টারের নাযেক নুরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল বাগলী বাজারে মোটর সাইকেল যোগে প্রবেশ কালে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিওপির সামনে মোশারফকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ভারতীয় ৪ লাখ রুপী, ১টি মোটর সাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
Related News
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণতRead More
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More



Comments are Closed