Main Menu

শ্রীমঙ্গলে ব্যবসায়ী নেতার বাসায় ডাকাতি

Manual8 Ad Code

নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক ও শাপলা সুপার মার্কেটের আদিবা সুজের সত্ত্বাধিকারী মোঃ আক্তার হোসেনের পশ্চিম ভাড়াউরার আলী আমজাদ রোডের বাসায় মঙ্গলবার ভোর রাত ৩টায় ডাকাতি সংঘটিত হয়েছে।
মোঃ আক্তার হোসেন জানান, রাত ৩টার দিকে ৭-৮ জনের ডাকাত দল তার বাসার কলাপ্সেবল গেইট ও বাসার প্রধান দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ৭-৮ ভরী ওজনের স্বর্ণালঙ্কার, ৪ টি মোবাইল সেট ও কাপড়-চোপড় নিয়ে পালিয়ে যায়। ডাকাতদল প্রায় ৬-৭ লক্ষ টাকার জিনিষপত্র নিয়ে গেছে।
খবর পেয়ে মৌলভীবাজার জেলার এসপি সার্কেল মোল্লা মোঃ শাহিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব শ্রী প্রাণেশ গোয়াল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়ে শ্রীমঙ্গল থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code