ঈদ উপলক্ষে ৯ দিনের ছুটি শুরু হচ্ছে কাল
বৈশাখী নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শুক্রবার থেকে শুরু হচ্ছে। সরকারি চাকরিজীবীরা এবার ঈদের ছুটি পাচ্ছেন এক টানা নয় দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে আগামী ৪ জুলাই ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা টানা নয় দিন এই ছুটি ভোগ করবেন। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পবিত্র শবে কদরের পরের দিন সরকারি অফিস খোলা ছিল। ঈদের সময় সরকারি চাকরিজীবীদের সুবিধা দিতে সরকার এই দিন ছুটি ঘোষণা করেছে।
তবে আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা হওয়ায় আগামী ১৬ জুলাই শনিবার সরকারি চাকরিজীবীদের অফিস করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ অথবা ৭ জুলাই বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
৬ জুলাই ঈদ ধরে আগামী ৫, ৬ ও ৭ জুলাই ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। আর ৩ জুলাই শবে কদরের ছুটি। ঈদের আগে শুধু শবে কদরের ছুটির পরের দিন ৪ জুলাই অফিস খোলা ছিল। সে ক্ষেত্রে ১ থেকে ৯ জুলাই পর্যন্ত এক টানা ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
রোজার ঈদের আগে সরকারি চাকরিজীবীদের আজ বৃহষ্পতিবার শেষ অফিস। ১ ও ২ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার। আর ৩ থেকে ৭ জুলাই ঈদের ছুটি। এর পরের দুই দিন শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed