Main Menu

ঋণের তাড়নায় কিডনী বিক্রি করতে চান এক দম্পতি


ছাতক প্রতিনিধি: ঋণের তাড়নায় নিজের কিডনী বিক্রি করার ঘোষণা দিয়েছেন ছাতক শহরের রহমতবাগ এলাকার বাসিন্দা চেরাগ আলী (৬৫) ও তার স্ত্রী ছমিরুন নেছা (৫০)। কিডনী বিক্রি করে তারা ঋণ মুক্ত হতে চান।
স্বামী-স্ত্রী দু’জনে জানান, মেয়ের বিয়ে দিতে চেরাগ আলী শতকরা ২০ টাকা সুদে ঋণ গ্রহন করেছিলেন। শহরের রহমতবাগ এলাকায় এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে দীর্ঘদিন থেকে বসবাসরত চেরাগ আলীর এক মেয়ে ছাড়া আর কোন সন্তান নেই বলেও জানান তিনি। মেয়েকে বিয়ে দেয়ার সময় স্বামী-স্ত্রী দু’জনকে অনেক টাকা ঋণ করতে হয়েছে। এসব ঋণ তাদেরকে এখন শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। ঋণের টাকা বর্তমানে চক্রবৃদ্ধি হারে বাড়ছে। ফলে ছমিরুন ও তার স্বামী চেরাগ আলী দু’জনে মিলেই সিদ্ধান্ত নিয়েছেন অভাবী সংসারে ঋণ মুক্ত হওয়ার একমাত্র পথই হচ্ছে নিজেদের কিডনী বিক্রি করা।

Share





Related News

Comments are Closed