Main Menu

কলারোয়ায় বারি-৪ জাতের টমেটার বাম্পার ফলন

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কামারালী গ্রামে বারি-৪ জাতের বিষমুক্ত টমেটার বাম্পার ফলন হয়েছে।
কামারালী গ্রামের সফল কৃষক আব্দুস সালাম জানান, তিনি ২৪ কাটা জমিতে এবার বিষমুক্ত বারি-৪ জামের টমেটোর চাষ করেন। এই চাষে তার ৬০ হাজার টাকার মতো খরচ হয়েছে। পয়লা জুন থেকে টমেটা ওঠা শুরু হয়েছে। প্রথম দিন তিনি ৩২ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। ২/৩ মাস ধরে এ ক্ষেতের টমেটো বিক্রি হবে। তিনি আরো বলেন, এই ক্ষেত থেকে ৩ লাখ টাকার টমেটো বিক্রি হবে। বর্তমানে বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১শত টাকা থেকে ১ শত ২০ টাকায়। কামারালী গ্রামের কৃষি উদ্যোক্তা মোঃ আব্দুস সালাম মোল্লার নিজস্ব উদ্যোগে কামারালী গ্রামে ৮৫ জন কৃষক টমেটোর আবাদ করেছেন, বসতবাড়ীতে সবজী চাষ করেছে ৩শত ঘর কৃষক, ভার্মি কম্পোষ্ট করেছে ৫০জন চাষী, ড্রাগন ফল চাষ করেছে ৪জন চাষী, থাইল্যান্ড সজনে চাষ করেছে ১শত পরিবার। তিনি ২০০৩ সাল থেকে এই কৃষি কাজে যোগ দেন। তিনি নিজ উদ্যোগে ড্রাগন ফল, মাল্টা লেবু, ভর্মি কম্পোষ্ট ও টমেটার আবাদ করার পাশাপাশি এলাকার কৃষকদের এই কাজ করার জন্য পরামশ্য প্রদানসহ বিনা মুল্যে ড্রাগন ফল, মাল্টা লেবু ও ভর্মি কম্পোষ্ট বিতরণ করেন। এছাড়া তিনি স¤প্রতি এক কৃষক সমাবেশ ও ড্রাগন ফল, মাল্টা লেবু ও ভর্মি কম্পোষ্ট বিতরণ করেন।
কামারালী গ্রামের কৃষি উদ্যোক্তা মোঃ আব্দুস সালাম মোল্যার উদ্যোগে অনুষ্ঠিত কৃষি সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, কৃষি স¤প্রসারণ অফিসার শেখ বিপুল হোসেন, সহকারী কৃষি স¤প্রসারণ অফিসার খান মোহাম্মাদ মমতাজউদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি দাস, ইউপি সদস্য আঃ রশিদ, বিল­াল হোসেন, ওয়ার্ড সভাপতি আঃ রহমান সানা, সমাজসেবক কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, ডাঃ মোঃ আব্দুল ওহাব, সমাজসেবক আঃ জলিল, রফিকুল ইসলাম, আলাউদ্দীন মোল­াহ, মোঃ কামরুজ্জামান, চাষী পারুল খাতুন, চাষী মনজুরুল ইসলাম, ফাইসাল ইসলাম, আশরাফ আলী, আলাউাদ্দন মোল­া, সামাদ মোল­া, আনার হোসেন, আবু তালেব দেওয়ান, ইমরান হোসেন, বাকি মোড়ল, রব্বানী, রফিকুল সরদার, শামসুর মজমদার, জোহর আলী, নারগিস, আনোয়ারা, তাসলিমা. রওশনারা, আনোয়ারা, নাছিমা, ঝর্না, শিপালী, রেবেকা, সেলিনা, শাহেলা, মারুফা প্রমুখ। অনুষ্ঠিত কৃষি সমাবেশ ও আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী এলাকার ৮৫ জন কৃষকের মধ্যে কামারালী গ্রামের কৃষি উদ্যোক্তা মোঃ আব্দুস সালাম মোল্যার নিজস্ব তহবিল থেকে আনা ড্রাগন ফল, মাল্টা লেবু ও ভর্মি কম্পোষ্ট বিতরণ করেন।

Share





Related News

Comments are Closed