আদিবাসী সীমা আরং এর উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আদিবাসী সীমা আরং এর উপর নির্যাতনের প্রতিবাদে বুধবার বিকেলে সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সিলেট মহানগর ছাত্র যুব ঐক্য পরিষদের সদস্য সুপ্রিয় পাল রূপমের সভাপতিত্বে ও মদন মোহন কলেজ ছাত্র নেতা শাহজালাল সুয়েদ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর ছাত্র যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রকি দেব, মদন মোহন কলেজ ছাত্র নেতা ওয়াহিদুর রহমান ফরহাদ, এমদাদ, ইমরান। এসময় উপস্থিত ছিলেন এম. আলম খান, লাকী নোমান, আতিকুর রহমান, শিহাব আহমদ, সুব্রত দাশ, নন্দন পাল, সবে বারি, সীমা মারাক, বেরী মারাক, নুপুর আরং প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সীমা আরেং অভিযোগ করে স্থানীয় বাংলাবাজার ইউপির চেয়ারম্যান জসিম মাষ্টারের ইন্দনে তাদেরকে স্থানীয় বাজারে নির্যাতন করা হয়। মামলা তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয়। দোয়ারাবাজার থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। বক্তারা শ্রীঘ্রই মামলার আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed