ভুবির বাম্পার ফলনে খুশী জুড়ির চাষীরা
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর ও চালবন গ্রামে বাণিজ্যিকভাবে লটকন চাষ করছেন চাষিরা। এবার প্রতিটি বাড়িতে লটকনের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।
জুড়ী ও সিলেটে লটকনের বেশ কয়েকটি নাম রয়েছে; যেমন, ভুবি, হাড়ফাটা, কানাইজু, লটকা, লটকাউ। মূলত গ্রীষ্মের তাপদাহে বৃষ্টির পরশে এই ফলটি ভালো হয়।
ভুবি চাষিরা বলেন, ২০১৫ সালে জুড়ীতে ভুবির খুব একটা ফলন হয়নি। তবে এবার সময়মতো বৃষ্টি হওয়ায় ভুবি খুব ভালো হয়েছে।
বাছিপুরের এম এ সালামের বাগানে প্রায় ১০০ টি লটকন গাছে ফলন ভালো হয়েছে। এবার তিনি আশা করছেন ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করবেন।
কৃষক কমর উদ্দিন, আব্দুর রব, রিংকু রঞ্জন দাস, অতিকা অধিকারী জানান, শিলাবৃষ্টির কারণে কিছুটা ক্ষতি হলেও এবার ভুবি খুব ভালো হয়েছে।
তিনি আরও জানান, ভুবি পাকা শুরু করেছে। অন্যান্য ফসলের চেয়ে এবার এর বিক্রি ভালো হবে।
জুড়ী উপজেলার কৃষকরা মনে করেন, অন্যান্য ফলনের চেয়ে ভুবি চাষে লাভও বেশি। বাজারে ভুবির খুচরা মূল্য ৫০ থেকে ১০০ টাকা কেজি। এক কেজিতে আকারভেদে প্রায় ১০০টির মতো ভুবি হয়। পুষ্টিবিজ্ঞানীদের গবেষণা মতে ভুবিতে পুষ্টিগুণ প্রচুর।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed