Main Menu

সিলেটে দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর শেখঘাটে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত আলী হোসেন (২২) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রাজপুর গ্রামের আশরাফ আলম তানভিরের ছেলে। সে শেখঘাটস্থ মতিন মিয়ার চাউলের গুদামের কর্মচারী। ওই গুদামেই আলী অন্যান্য কর্মচারীদের সাথে বসবাস করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আলী হোসেন তারাবিহ’র নামাজে যায়নি। তার সাথে থাকা কর্মচারীরা তারাবিহ’র নামাজ শেষে গুদামে আলীর রুমে গেলে তার মৃতদেহ ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বিষয়টি সিলেট কোতোয়ালি থানাকে অবগত করলে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed