নীলফামারীতে চাষ হচ্ছে ক্যান্সার প্রতিরোধক ফল
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডিমলার খড়িবাড়ি গ্রামে চাষ হচ্ছে ক্যান্সার প্রতিরোধক ফল। এ ফলের নাম করসোল। অবসরপ্রাপ্ত কর্ণেল আসলাম রাইসুল গনির বসতবাড়ির আঙ্গিনায় দুই একর জমিতে তিন শতাধিক গাছের মধ্যে আরো রয়েছে জারুরবালি, চেরা, আলুবোখরা ও অন্যান্য গাছ।
তিনি জানান, সেনাবাহিনীতে চাকরি করার সময় যে দেশেই গেছেন, সেখান থেকে ঔষধি গুণাগুণ সম্পন্ন চারা সংগ্রহ করে দেশে এনেছেন। ২০১১ সালে আইভরিকোস্ট থেকে নিয়ে আসেন ক্যান্সার প্রতিরোধক করসোল গাছের চারা। নতুন কোনো প্রজাতির গাছ যখনই দেখেছি তখনই সেটা ঔষধি বা ফলজ হোক তা নিয়ে আসার চেষ্টা করেছি।
গাছের প্রতি আগ্রহ থেকেই আসলাম তার বাড়ির আঙ্গিনায় মানবদেহের জন্য উপকারি দেশি-বিদেশি নানা জাতের গাছের চারা রোপন করেছেন।
দূর দূরান্ত থেকে অনেকে আসছেন করসোলের পাতা ও ফল নিতে। বাগান পরিচর্যাকারী জানান, ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে। ক্যান্সার নিয়ন্ত্রণ ও প্রতিরোধক করসোল ফলটি কেমোথেরাপির চেয়েও হাজার গুণ বেশি কাজ করে জানতে পেরে সুনামগঞ্জ থেকে এক ব্যক্তি যান ওই ফল কিনতে।
ওই ব্যক্তি বলেন, পত্রিকায় দেখে আমি এটা নিতে নীলফামারিতে এসেছি। করসোলের চাষ বাড়ানো ও গবেষণা করা জরুরী মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
ডিমলা উপজেলা কৃষি অফিসার হুমায়ূণ কবির বলেন, কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে করে এগুলোর চাষ বাড়ানাে যায়। তবে সেই সাথে এগুলো নিয়ে আরো গবেষণা করা দরকার।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed