তাড়াশে সাজুর কবুতরের খামার
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে ঘরের ভেতর কবুতরের খামার করে ব্যবসার স্বপ্ন দেখছেন এক কবুতর প্রেমিক।
জানা গেছে, উপজেলার বারুহাস ইউনিয়নের আসানবাড়ী গ্রামের সাজু নামের এক দিন মজুর তার ঘরের ভেতর খাঁচা তৈরি করে সেখানে বিভিন্ন জাতের কবুতর পালন করছেন। তার খামারে রয়েছে, ময়ূরপঙ্খী, গ্রিবাজ, হুমা, ব্রাজিক সহ বিভিন্ন দেশী ও বিদেশী জাতের নানা রকমের কবুতর। তার স্বপ্নটা অনেক বড়।
সে প্রথমে দুটি কবুতর থেকে খামারের পরিকল্পনা শুরু করলেও এখন তার খামারে প্রায় শতাধিক কবুতর হয়েছে। তার স্বপ্ন সে একটা বড় খামার করে তার কবুতর দেশের বড় বড় জায়গায় বিক্রি করবে। বিভিন্ন জায়গা থেকে তার কবুতর দেখতে আসবে।
কবুতর প্রেমিক সাজু জানান, প্রথমে আমি একজোড়া কবুতর ৩০০ টাকা দিয়ে কিনি ঢাকা থেকে। আর সে কবুতর দিয়েই আমার খামারের স্বপ্নশুরু করি। পরে ধীরে ধীরে কবুতরের বাচ্চা বিক্রি করে আরো বড় জাতের কবুতর কিনি। কবুতর প্রথমে খাঁচায় রাখলেও এখন খাঁচার মুখ খোলা থাকে বেশী সময়। কারণ অনেকটাই পোশ মেনে গেছে। আমার কবুতর দেখতে এখন অনেকেই এসে বাড়িতে ভীড় জমায়। আমাকে যদি সরকারি বা কোন বেসরকারিভাবে কেউ সহযোগিতা করতো তাহলে খামারটা বড় করতে পারতাম। সে তার কবুতর কোথায় বিক্রয় করেন ও কেমন দামে জানতে চাইলে তিনি বলেন, এটা কবুতর বুঝে দাম, তবে চান্দাইকোনা এবং নওঁগার হাটে বিক্রয় করি।
এ ব্যাপারে তার খামারে কবুতর দেখতে আসা পাশের কাজিপুর গ্রামের মো. মিলন হোসেন বলেন, লোকের মুখে শুনেছিলাম এখানে নাকি অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তাই দেখতে এসেছি।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed