সিলেটে মিনি ম্যারাথন র্যালী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার তত্ত¡াবধানে অলিম্পিক ডে রান ২০১৬ উদযাপন উপলক্ষে মিনি ম্যারাথন র্যালী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় সিলেট জেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা ক্রীড়া সংস্থা এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনি ম্যারাথনে বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান সিলেট বিভাগের কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. জামাল উদ্দিন আহমদ।
মিনি ম্যারাথন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিবির পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এসময় উপস্থিত ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহÑসভাপতি হেলাল উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সহÑসাধারণ সম্পাদক জুম্মা আব্বাস রাজু, সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম আরিজ, সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, গোলাম মোহাম্মদ চৌধুরী রুস্তম, ক্রিকেট কোচ রানা মিয়া, সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ একেএম মাহমুদ ইমন প্রমুখ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed