শনিবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চারদফা দাবিতে সিলেট জেলায অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্যপরিষদ। শনিবার সকাল ৬টা থেকে সিলেট জেলার সকল সড়কে এ ধর্মঘট পালিত হবে।
চারদফা দাবি হচ্ছে, সিলেট-শাহপরাণ-লামকাজী-শেওলা ও ফেঞ্চুগঞ্জ সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধ, সিলেট তামাবিল রোডের সারীঘাটে বাশ ফেলে চাঁদা আদায় বন্ধ, রিকুইজেশন নামে পুলিশী হয়রানী বন্ধ, যানবাহন থেকে ছাতক পৌরসভার অবৈধ টেক্স/টোল আদায় বন্ধ করন।
এর আগে বৃহস্পতিবার সকালে জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’র দক্ষিণ সুরমাস্থ কার্যালয়ে অনুষ্টিত সভায় ৬দফা দাবিতে এ ধর্মঘট আহŸান করা হয়েছিল। এই ছয় দফার মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সাথে শুক্রবার বিকেলে সফল আলোচনায় দুই দফা দাবি পূরনের আশ্বাস পাওয়া গেলেও বাকি চারদফা দাবিতে এ ধর্মঘট বহাল রাখা হয়েছে।
দাবি ও ধর্মঘটের ব্যাপারে শুক্রবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সমম্মেলন কক্ষে সিসিক কর্মকর্তাদের সাথে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্যপরিষদ নেতৃবৃন্দের আলোাচনা হয়। আলোচনায় গত বুধবার (১জুন) সিলেট কোর্ট পয়েন্ট থেকে লেগুনা-ইমা স্ট্যান্ড উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থ দুটি গাড়ির ক্ষতিপূরন প্রদানের আশ্বাস ও কোর্ট পয়েন্টে ১৫টি ইমা-লেগুনা রাখার অনুমতি দেয়া হয়। এসময় সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামূল হাবীব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ কর্মকর্তার উপস্থিত ছিলেন।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্যপরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্যপরিষদের পক্ষে ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরি সভাপতি দিলু মিয়া, সহ সভাপতি কাজী রুনু মিয়া মঈন, মতছির আলী, মোঃ সুন্দর আলী খান, আব্দুল গফুর ও খলিল খান, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, সহ সাধরণ সম্পাদক আব্দুস সালাম, ইনছান আলী, জামাল আহমদ, আনিছুর রহমান চৌধুরী ও মিছবাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তেরা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, নিখিল চন্দ্র দাস, আবুল হাসনাত, প্রচার সম্পাদক আরিফ হোসেন হিরা, সহ প্রচার সম্পাদক আইবুর রহমান, আহমদ আলী স্বপন, দপ্তর সম্পাদক শামসুল হক মানিক, কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন, সহ কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, চৌহাট্টা লাইটেস মাইক্রোবাস শ্রমিক উপ রোড কমিটি-২ এর প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন সওদাগর, টেম্পু-লেগুনা-হিলম্যান মালিক সমিতির সভাপতি মামুনুর রশীদ, কোর্ট পয়েন্ট শাখার সভাপতি মঞ্জুর হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমূখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed