সিলেটে বেঙ্গল ইমেজ ১ম জাতীয় আলোকচিত্র প্রতিযোগীতা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশিষ্ট আলোকচিত্রী শোয়েব ফারুকী বলেছেন, ফটোগ্রাফি হলো মানুষের অনুভুতিগুলোকে আজীবন ধরে রাখার একটি শিল্প মাধ্যম। আমাদেরকে প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ফটোগ্রাফি শিল্পকে অনেক দুর এগিয়ে নিতে হবে। ফটোগ্রাফি ছাড়া আধুনিক যুগের কল্পনা করাই যায়না। সব ধরণের জ্ঞানের অপরিহার্য্য অংশ হলো ফটোগ্রাফি। তিনি বলেন, দামি ক্যামেরা নয় বরং ভাল মানের ছবির জন্য প্রয়োজন প্রবল ইচ্ছা ও মেধার সমন্বয়। ফটোগ্রাফাররা তাদের ছবির মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বেঙ্গল ইমেজ ১ম জাতীয় আলোকচিত্র প্রতিযোগীতা ২০১৬ এর প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শুক্রবার বিকেল ৩টায় সিলেট নগরীর রিকাবী বাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ আলোকচিত্র প্রতিযোগীতার প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বেঙ্গল ইমেজ-এর প্রদর্শনী চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সুস্মিতা ভট্টাচার্য্য অর্পার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, হোটেল স্টার প্যাসিফিক-এর ব্যবস্থাপনা পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সেক্রেটারী জেনারেল ইউছুফ তুষার, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ফরিদ আহমদ, উপদেষ্ঠা সামছুল বাসিত শেরো প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেঙ্গল ইমেজের প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হক এনাম, আ ন ম জিয়া, মোঃ এখলাস উদ্দিন, রায়হান চৌধুরী বিপুল, মোঃ রিমন।
প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ফটোগ্রাফার ড. রাশেদুন্নবী, হাসান সাইফুদ্দিন চন্দন, শফিকুল আলম কিরন এবং অনুষ্ঠানে প্রথম পুরস্কার গ্রহণ করেন মোঃ তানভির হাসান রোহান, ২য় ও ৩য় স্থান মকসুমুল হক, ৪র্থ এফএইচ প্রিয়ক, ৫ম মোঃ শাহজাহান, সম্মাননা পুরষ্কার মাহফুজুল হাসান ভুইয়া, মোঃ জাকিরুল মাজেদ, কাজী গোলাম কুদ্দুস হেলাল, এফএইচ প্রিয়ক এবং বিশেষ সম্মাননা পুরষ্কার গ্রহণ করেন নূর আহমদ গিলাল। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের বিচার কার্যক্রমের উপর একটি ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। পরে বেঙ্গল ইমেজ-এর ফটো ক্যাটালগ-এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সভাপতির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, ফটোগ্রাফি শুধু একটি শিল্প নয়, এটি একটি বিনিয়োগের মাধ্যম। ভাল মানের স্টক ফটোগ্রাফি দিয়ে একটি আন্তর্জাতিক মানের ফটো ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্যেই বেঙ্গল ইমেজ প্রতিষ্ঠিত হয়েছে। এদেশে আন্তর্জাতিক মানের অনেক ফটো এজেন্সি রয়েছে। যাদের ছবি বিশ্ববাজারে জায়গা করে নিতে সমর্থ হয়েছে। আশা করি বেঙ্গল ইমেজও একদিন তার লক্ষ্যে পৌছতে সক্ষম হবে।
প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ১১জন বিজয়ীদের হাতে যথাক্রমে পুরষ্কার হিসেবে নগদ অর্থ, ক্রেষ্ট, সার্টিফিকেট প্রদান করা হয়। প্রদশনীতে স্থান পাওয়া ৬০টি ছবির আলোকচিত্রীদের সার্টিফিকেট প্রদান করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে ১০৫ জন আলোকচিত্রীর মোট ৮০০টি ছবি প্রতিযোগীতায় জমা পড়ে। এর মধ্য থেকে বাছাইকৃত ৬০টি ছবি প্রদর্শনীতে স্থান পায়। প্রতিযোগিতা ও প্রদর্শনীতে সহযোগিতা করেন হোটেল স্টার প্যাসিফিক, পানসী রেস্টুরেন্ট, মোয়াজ বিল্ডার। শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed