সুনামগঞ্জে ৯ কেজি গাঁজাসহ গৃহবধূ আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে নয় কেজি গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সুলতানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক বেনু বেগম (৩৫) বাহারা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলী আজমের স্ত্রী।
শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সুলতানপুর গ্রামে আলী আজমের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আলী আজম পালিয়ে যায়। সে সময় ৯ কেজি গাঁজাসহ তার স্ত্রী বেনু বেগমকে আটক করা হয়েছে। জব্দ গাঁজার স্থানীয় মূল্য ৪৫ হাজার টাকা।
মাদক নিয়ন্ত্রণ আইনে বেনু বেগমসহ তার স্বামী আলী আজমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed