পঞ্চমবারেও ইউপি সদস্য লেচু মিয়া
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের ১নং ওয়ার্ডে পঞ্চমবারের মতো ইউপি সদস্য পদে নির্বাচিত হলেন মঈনউদ্দিন আহমদ লেচু মিয়া। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ফুটবল প্রতীকে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। দয়ামির ইউনিয়নের রাঘবপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শালিশ ব্যক্তিত্ব মঈনউদ্দিন আহমদ লেচু মিয়া দীর্ঘ ২৮ বছর ধরে একাধারে একই ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সেবামূলক সংগঠনের সাথে সম্পৃত্ত থেকে জনসেবায় তিনি নিবেদিত রয়েছেন। ইতিমধ্যে লেচু মিয়া একই পরিষদে ৪ বার ভারপ্রাপ্ত চেয়াম্যানের দায়িত্ব পালন করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed