জগন্নাথপুরে শুরু হয়নি ধান-চাল ক্রয় কার্যক্রম
জগন্নাথপুর প্রতিনিধি: ধান-চাল ক্রয় অভিযান সপ্তাহ শেষ হলেও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শুরু হয়নি প্রচার ও ক্রয় কার্যকম।
জানা যায়, গত ৫ মে বোরো মৌসুমের ধান-চাল ক্রয় অভিযান শুরু করার সরকারী সিদ্ধান্তের ১৮ দিন পেরিয়ে গেলেও জগন্নাথপুর উপজেলার কোন খাদ্য গুদামে ধান-চাল ক্রয় করা শুরু তো দুরের কথা খাদ্য বিভাগ এ ব্যাপারে কৃষকদের অবহিত করতে কোন রকম প্রচারণাও শুরু করেনি।
নিয়ম অনুযায়ী সরকারীভাবে ধান-চাল প্রকৃত কৃষকদের নিকট থেকে ক্রয় করার কথা। বিষয়টি গ্রামাঞ্চলে মাইকিং লিফলেট সহ নানা মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করার কথা। কিন্তু এ রকম প্রচার কাজ শুরুর কোন তথ্য পাওয়া যায়নি। কবে থেকে খাদ্য বিভাগ ধান ক্রয় করবে তাও নিশ্চিত করে জানা যাচেছ না। প্রতি বছরের মতো সরকারী খাদ্য-শস্য ক্রয় কর্মসুচির সুফল প্রকৃত কৃষকদের পরিবর্তে মধ্যসত্যভোগী ফরিয়া চক্রের সাথেই পরিচালিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তারা সিন্ডিকেটের মাধ্যমেও গুদামে ধান বিক্রি করে থাকেন বলে কৃষকরা জানিয়েছেন।
জগন্নাথপুরে ধান ক্রয়ের লক্ষ মাত্রা নির্ধারন করেছে ২৮৬১ মেট্রিক টন। জগন্নাথপুর উপজেলায় অকাল বন্যায় হাওরে ফসলহানী ঘটেছে, তবুও লক্ষ মাত্রার ধান ক্রয় করতে সমস্যা হবে না বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নাঈম, শফিউল আলম।
ধান ক্রয় অভিযানের ৭ দিন পেরিয়ে আজ ১৮ দিনে পদার্পন করলেও এখন পর্যন্ত এ উপজেলার খাদ্য গুদামে ধান ক্রয় করা হচ্ছেনা বলে অভিযোগ করেছেন কৃষকরা। এমনকি কোনো প্রচারণা হয়নি বলে জানান তারা।
জগন্নাথপুর খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন বলেছেন উপজেলা নির্বাচনে নির্বাহী কর্মকর্তা সাহেব ব্যস্থ থাকায় ধান ক্রয় করা হয়নি, আমরা অচিরেই কমিটির সদস্যদের নিয়ে মিটিং করে ধান ক্রয় করার ব্যবস্থা নেব।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed