Main Menu

জগন্নাথপুরে এ্যাম্বুলেন্স না থাকায় জনদূর্ভোগ চরমে

মো:আব্দুল ওয়াহিদ,জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স না থাকায় জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। জানাযায় উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের একমাত্র এ্যাম্বুলেন্সটি ৩ বছরের অধিক সময় ধরে বিকল থাকায় রোগী পরিবহনে ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনেরা। এ্যাম্বুলেন্সটি বিকল থাকায় বেশি সমস্যায় পড়েন গর্ভবতী মা। সড়ক দূর্ঘটনা বা সংঘর্ষে গুরুতর আহত রোগীর স্বজনরা।
জগন্নাথপুর উপজেলার ৩ লক্ষ লোকের চিকিৎসার একমাত্র ভরসা ৫০ শয্যা বিশিষ্ট জগন্নাথপুর হাসপাতাল। এই হাসপাতাল থেকে প্রায় সময় উন্নত চিকিৎসার জন্য রোগীদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরন করা হয়। স্বাস্থ্য কমপে¬ক্সের একমাত্র এ্যাম্বুলেন্সটি বিকল থাকায় রোগী পরিবহনে প্রাইভেট গাড়ি ভাড়া করতে হয় রোগীর স্বজনদের। প্রাইভেট গাড়ির ভাড়া পরিশোধে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন মধ্য ও নিম্ন আয়ের রোগীর স্বজনেরা।
জগন্নাথপুর স্বাস্থ্য কমপে¬ক্স সুত্রে জানা যায়, ২০১৩ সালের ডিসেম্বরে রোগী নিয়ে এ্যাম্বুলেন্সটি সিলেট গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে সিলেটের তেতলী ব্রিজ এলাকায় আসা মাত্র সেখানে চলা জামাত শিবিরের কর্মসূচী থেকে এ্যাম্বুরেন্সটির উপর হামলা করে ভাংচুর করে। এরপর থেকে এ্যাম্বুলেন্সটি বিকল হয়ে রয়েছে।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো: সাম্স উদ্দিন বলেন এ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য স্থানীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও উর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: এনামুল হক এনাম বলেন, মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিকট স্বাস্থ্য কমপে¬ক্স ব্যবস্থাপনা কমিটিন পক্ষ থেকে এ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য দাবি জানানো হয়েছে। আশা করি শীঘ্রই মাননীয় মন্ত্রী এ্যাম্বুলেন্স বরাদ্দের ব্যবস্থা করবেন। উপজেলা জনসাধারনের ভোগান্তির কথা বিবেচনা করে এ্যাম্বুলেন্স বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশিষ্ট কতৃপক্ষের সুদূষ্টি কামনা করেন উপজেলাবাসী।

Share





Related News

Comments are Closed