বিধবাকে ধর্ষণ মামলায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর দাগনভূঞায় বিচারপ্রার্থী এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক এএসআইসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে তাদের ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
বিচারপ্রার্থী এক বিধবা নারী লিখিত অভিযোগ করে যে দাগনভূঞা থানা পুলিশের এএসআই (সহকারী উপপরিদর্শক) দেলোয়ার হোসেন তাকে ধর্ষণ করেছেন।
দাগনভূঞা থানার ওসি মো. আসলাম উদ্দিন লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।
তিনি জানান, এ ঘটনায় সহযোগিতার অভিযোগে থানার রাইটার মান্নানকে আটক করা হয়েছে। এছাড়া অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শক দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরো জানান, নির্যাতিত বিধবা ওই নারী থানা হেফাজতে রয়েছেন। এই বিষয়ে প্রাথমিক তদন্ত হয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি জানান, ওই বিধবা নারী এএসআই দেলোয়ার হোসেন ও রাইটার মান্নানকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা নং-০৯/১৬, তারিখ-২৩/০৫/২০১৬ইং। নির্যাতিত ওই বিধবার বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে বলে জানা গেছে।
ধর্ষণের শিকার ওই নারী জানায়, রবিবার সকালে পারিবারিক একটি সমস্যা নিয়ে অভিযোগ দিতে থানায় যান তিনি। তার কথামতো রাইটার আবদুল মান্নান অভিযোগ লিখে তাকে নিয়ে থানার সামনের জামান টাওয়ারে যান। সেখানে এএসআই দেলোয়ারের কক্ষে তাকে রেখে মান্নান সটকে পড়ে।
বিধবার অভিযোগ, একপর্যায়ে দেলোয়ার দরজা আটকে তাকে ধর্ষণ করে। এরপর তিনি সেখান থেকে ছুটে এসে বিষয়টি ওসিকে অবহিত করলে তিনি রাইটার মান্নানকে আটক করেন।
নির্যাতিত বিধবা জানান, তার স্বামী বেশ কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার তিনটি ছেলে মেয়ে রয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed