জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) উৎসব কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল সারিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেটগামী একটি বালুবাহী ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১) তল্লাশি চালিয়ে বালুর নিচে কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়িগুলো উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ট্রাকটি ব্যবহার করে শাড়িগুলো চোরাচালানের মাধ্যমে সিলেটের দিকে নেওয়া হচ্ছিল। তল্লাশি চালিয়ে ট্রাক থেকে মোট ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির নাম মো. আলাল। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পাঁচ সেউতি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সিদ্দিক আলী।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।
Related News
সিলেট সীমান্তে আটক সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় দুপুরে আটক করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরRead More
গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে নিজ বাড়ি বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাRead More



Comments are Closed