শান্তিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় আনসার সদস্য নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) ভোর ৬টায় শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাঘটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি ঢাকা জোনে কর্মরত একজন আনসার সদস্য, চলতি বছর আনসার ও ভিডিপি সমাবেশে মহাপরিচালকের পদক লাভ করেন। জামালগঞ্জ ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন কিছুদিন পূর্বে গ্রামের বাড়িতে ছুটিতে আসেন। আজ সকালে মোটরসাইকেলযোগে নানা বাড়ি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে সুনামগঞ্জের ডাবর পয়েন্টে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয়দের কারো কারো মতে, বাসের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শান্তিগঞ্জ থানার ওসি ওলি উল্ল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
তাহিরপুর উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন গ্রেফতার
সুনামগঞ্জ সংবাদদাতা: উসকানিমূলক পোস্ট প্রচারে উৎসাহ প্রদান ও অর্থায়নের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেRead More
সুনামগঞ্জে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রতিমা রানী দাস (৩৫) নামেRead More



Comments are Closed