Main Menu

জগন্নাথপুরে ঘরে ঢুকে হাত-পা বেঁধে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘরে ঢুকে হাত-পা বেঁধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

র‌্যাব সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা এক কিশোরী গত ১১ এপ্রিল বিকেলে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় তার পিতা-মাতা বাড়ির বাইরে থাকায় সেই সুযোগে প্রতিবেশী বিল্লাল উদ্দিনের পুত্র জিবলু মিয়া (২২) ঘরে প্রবেশ করে কিশোরীর হাত-মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

Manual3 Ad Code

ঘটনার সময় আসামি বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে কিশোরীর মা তাকে দেখতে পান। পরে ঘরে গিয়ে কিশোরীকে হাত বাঁধা ও বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এ সময় কিশোরী কান্নাকাটি করে তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়।

Manual4 Ad Code

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৩ আগস্ট) বিকেলে র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ও সদর কোম্পানি সিলেটের একটি যৌথ দল সিলেটের মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান চত্বরে অভিযান চালিয়ে পলাতক আসামি জিবলু মিয়াকে গ্রেপ্তার করে।

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃত আসামি জিবলু মিয়া (২২) জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা বিল্লাল উদ্দিনের পুত্র।

Manual4 Ad Code

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code