নরসিংদীতে নিখোঁজের ১দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজের ১ দিন পর সৌরভ (১৪) নামের এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা।
রবিবার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে রায়পুরার উত্তর বাখরনগর এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সৌরভ পাশ্ববর্তী বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা গ্রামের কায়েস মিয়ার ছেলে ও স্থানীয় এএনএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। শনিবার দুপুর ১২টার দিকে উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজার সেতু এলাকায় আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যায় সৌরভ।
চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনে প্রশাসনের অনুমতি সাপেক্ষে মরদেহের দাফন সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুজিবুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতির পর বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকাRead More



Comments are Closed