Main Menu

দক্ষিণ সুরমায় ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নকল সিগারেট বিক্রয় ও মজুদের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার (২৩ আগস্ট) দক্ষিণ সুরমার জালালপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানভীর হোসাইন সজীব।

সূত্র জানায়, রোববার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ৩টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার ১০০ টাকা।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ন।

Share





Related News

Comments are Closed