সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত শনি ও রবিবার দুই দিনব্যাপী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিওপিসমূহ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় একাধিক স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদসহ বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত পণ্যসমূহ সরকার নির্ধারিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলেও জানান তিনি।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানRead More
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More



Comments are Closed