সিলেট সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, গরু, সবজি, বিড়ি, চকলেট, কসমেটিক্সসহ প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (১৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, সোনারহাট ও পাথরকোয়ারী বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় চা পাতা, গরু, সবজি, বিড়ি, চকলেট, কসমেটিক্স, সুপারি, কিসমিস, ফল, জুস, ট্যাং, বাসমতি চাল, ঝান্ডু বামসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বাংলাদেশি বারকি নৌকাও আটক করা হয়েছে।
জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৭৫ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানRead More
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More



Comments are Closed